গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National কুলগামে গুলির লড়াই, খতম ১ জঙ্গি, আহত ৩ জওয়ান

    কুলগামে গুলির লড়াই, খতম ১ জঙ্গি, আহত ৩ জওয়ান

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরের কুলগামের গুদার জঙ্গলে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে ১ জঙ্গি। অন্যদিকে, জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হয়েছেন ভারতীয় সেনার তিন জওয়ানও। এখনও অব্যাহত গুলিবৃষ্টি। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিদের খোঁজে এ দিন কুলগামে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের সদস্যরা।
    জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলা হলে গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। কাশ্মীর জোন পুলিশ এক্স-এ পোস্ট করে জানিয়েছে, সেনার সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এবং জঙ্গিদের ঘিরে ফেলে বেরিয়ে আসতে চ্যালেঞ্জ করা হয়। এর জবাবে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা জবাব দেওয়া হয় সেনার তরফেও।
    ব্যাপক গুলির লড়াই চলে দু’পক্ষের মধ্যে। আহত হন এক জুনিয়র কমিশনড অফিসার। সেনা সূত্রে খবর, নিহত জঙ্গির শনাক্তকরণের কাজ চালাচ্ছে সেনা। অন্যদিকে, আহত জওয়ানকে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগর সেনা হাসপাতালে। গুদার বন এলাকায় জঙ্গিদের উপস্থিতির তথ্য পেয়েই অভিযান চালিয়েছিল সেনা। বাকি জঙ্গিদের খোঁজে এখনও চলছে অভিযান।