
পাঞ্জাবের অমৃতসরে ভরা বিয়েবাড়িতে আম আদমি পার্টির নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, পাঞ্জাবের অমৃতসরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি রিসর্টে এসেছিলেন আপ পঞ্চায়েত প্রদান জরনৈল সিং। অভিযোগ, সেখানেই তাঁকে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আপনেতা লুটিয়ে পড়েন।
দ্রুত তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রত্যক্ষদর্শী জানান, আপনেতার মাথায় গুলি করা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানের পরে অমৃতসরের পুলিশ কমিশনার জানান, দুই হামলাকারী বহিরাগত। তাঁদের চিহ্নিত করা হয়েছে।
