গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home West Burdwan দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি!

    দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ধুন্ধুমার, চলল গুলি!

    0
    239
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্গাপুরের এক হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আর সেই সময়ই রোগীর পরিবারের কৈউ গুলি চালিয়েছে বলে অভিযোগ।

    পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার দুর্গাপুরের অঙ্গদপুরের বাসিন্দা বাসুদেব পাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর আঘাত গুরুতর ছিল। যে কারণে আরও ভাল চিকিৎসার জন্য পরিবারের তরফে অন্যত্র স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। ওদিকে আহত ব্যক্তির পরিবারের অভিযোগ তাঁরা রোগীকে দেখতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি। শুক্রবার রাতে বিক্ষোভ দেখানোর সময় নিরাপত্তরক্ষীদের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি শুরু করে দেন রোগীর আত্মীয়রা।

    সেই সময় দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পরপর তিন রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত তাপস রায় সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি।