গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International ট্রাম্প প্রশাসনের সকলকে খুন! বিবৃতি বন্দুকবাজের

    ট্রাম্প প্রশাসনের সকলকে খুন! বিবৃতি বন্দুকবাজের

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় বংশোদ্ভূত এক কর্তা ছাড়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সকলকে মারতে চেয়েছিলেন!ওয়াশিংটন হিলটন হোটেলে হামলার ১০ মিনিট আগেই পরিবারের সদস্যদের কাছে নিজের লিখিত বিবৃতি পাঠিয়ে দিয়েছিলেন কোল টমাস অ্যালেন। ক্যালিফর্নিয়ার ৩১ বছর বয়সি এই যুবক জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের সকল উচ্চপদস্থ কর্তাকেই তিনি মেরে ফেলতে চান।
    কেবল এক ভারতীয় বংশোদ্ভূত কর্তাকে হিটলিস্ট থেকে বাদ রেখেছিলেন অ্যালেন। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল। ওয়াশিংটন হিলটন হোটেলে শনিবার রাতে হোয়াইট হাউসের নৈশভোজের আয়োজন করা হয়েছিল।
    বহু সাংবাদিক, উচ্চপদস্থ কর্তাব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ ছাড়া, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও সেখানে ছিলেন।