গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National মধ্যরাতে রোহিত শেঠির বাড়িতে গুলি

    মধ্যরাতে রোহিত শেঠির বাড়িতে গুলি

    0
    55
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বলিউডে যেন পিছু ছাড়ছে না আতঙ্ক। শনিবার গভীর রাতে জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বাইয়ে।

    পুলিশ সূত্রে খবর, মধ্যরাতে পরিচালকের বাড়ির বাইরে পরপর চার রাউন্ড গুলি চলে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।মুম্বাই পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, হঠাৎ করেই একের পর এক গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ভয়ের সৃষ্টি হয়। এক আলোকচিত্রী তোলা ভিডিওতে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকা ঘিরে ফেলে।মুম্বাই পুলিশ কমিশনার জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়।

    সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলে ফরেনসিক টিমকেও নামানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ চলছে। উল্লেখ্য, এর আগেও মুম্বাইয়ে বলিউড তারকাদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এক ভোরে অভিনেতা সালমান খানের বান্দ্রার বাড়িতেও একইভাবে গুলি চালানো হয়। সে সময় দুই হামলাকারী চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।