গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National বৃষ্টি বিধ্বস্ত পাকিস্তানে জলের তলায় কারতারপুর গুরুদ্বার

    বৃষ্টি বিধ্বস্ত পাকিস্তানে জলের তলায় কারতারপুর গুরুদ্বার

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তানের ইরাবতী নদীর জলস্তর বেড়ে কারতারপুর সাহিব কার্যত ভেসে গিয়েছে। যার জেরে শিখদের পবিত্র গুরুদ্বারে ৫ থেকে ৭ ফুট পর্যন্ত জলে ভরে গিয়েছে। সূত্রের খবর, ভারী বৃষ্টির জেরে পাকিস্তানের সাগর বাঁধে অতিরিক্ত জল জমে যাওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয়।

    আর যার জেরে ভেসে গিয়েছে কারতারপুর সাহিব। পবিত্র এই গুরুদ্বারের লঙ্গর হল, পরিক্রমা, সরোবর ও সরাম একেবারে ডুবে গিয়েছে। নিচের তলা কার্যত জলের নীচে চলে যাওয়ায় গুরু গ্রন্থ সাহেব নিয়ে যাওয়া হয়েছে দোতলায়। অন্যান্য ধর্মীয় গ্রন্থ সুরক্ষিত থাকলেও সাবিক পরিস্থিতি অত্যন্ত গুরুতর। স্বেচ্ছাসেবকদের অতিথিশালায় স্থানান্তরিত করা হয়েছে। এখন যাতায়াত বন্ধ। রাস্তার উপর দিয়েও জল বইছে, তাই নৌকা ছাড়া উপরের তলায় পৌঁছানোর আর কোন উপায় নেই। পরিস্থিতি অনুকূল হলেই ছাদে লঙ্গরের সরবরাহ মজুদ করা হচ্ছে। বন্যার জেরে ভারত-পাক সীমান্তে জিরো লাইন এলাকা জলের নীচে চলে গিয়েছে।

    ইরাবতী নদীর জল খুসি বাঁধের উপর দিয়ে বইছে। যার জেরে আশেপাশের সমস্ত এলাকা বন্যার কবলে পড়েছে। সেই সঙ্গে বাঁধে ফাটল দেখা দিয়েছে। ইতিমদ্ধে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।