গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ৩০ দিনের প্যারোলে মুক্ত গুরমিত রাম রহিম!

    ৩০ দিনের প্যারোলে মুক্ত গুরমিত রাম রহিম!

    0
    9
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে আবার প্যারোলে মুক্তি দিয়েছে হরিয়ানা সরকার। তাঁকে এ বার ৩০ দিনের জন্য জেলের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ২৪ জুন আবার জেলে ফিরতে হবে ডেরা প্রধানকে।
    বার বার ডেরা প্রধানকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে কম বিতর্ক হয়নি। এ বারও রাম রহিমকে মুক্তি দেওয়ায় বিতর্ক মাথাচাড়া দিতে শুরু করেছে হরিয়ানা সরকারের বিরুদ্ধে।
    গত জানুয়ারিতেই ৪০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ডেরা প্রধানকে। তার চার মাসের মধ্যেই আবার প্যারোলে ছাড়া হয়েছে ধর্ষণ এবং খুনে সাজাপ্রাপ্ত রাম রহিম-কে। যদিও ডেরার মুখপাত্র তথা আইনজীবী জিতেন্দ্র খুরানার দাবি, আইনি অধিকারের ভিত্তিতেই প্যারোলে ছাড়া হয়েছে রাম রহিমকে। মঙ্গলবার তাঁর প্যারোলের অনুমতি দেয় রাজ্য সরকার। ছাড়া পেয়েই এ দিন সকালে রোহতকের সুনারিয়া জেল থেকে বেরিয়ে সোজা সিরসায় নিজের ডেরা সচ্চা সৌদা-র দফতের উদ্দেশে রওনা দেন রাম রহিম।