
প্রয়াগরাজে গুরু রানধাওয়া,মহাকুম্ভে যোগ দিয়ে কাকভোরে পুণ্যস্নান করেছেন গায়ক। ভোরবেলা ফেরি করে গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে পৌঁছন গুরু।
হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে মন্ত্রোচ্চারণে পুণ্যস্নান সেরে গায়ক জানিয়েছেন,জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গঙ্গায় ডুব দিয়ে দারুণ অনুভূতি গুরু রানধাওয়ার। প্রথমবারের সেই অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন ফ্যান ফলোয়ারদের সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজের পুণ্যস্নানের ভিডিও শেয়ার করেছেন গায়ক। সেখানেই দেখা গিয়েছে, গুরুর গায়ে যৎসামান্য পোশাক। হাতে রুদ্রাক্ষের মালা। ত্রিবেণী সঙ্গমে কোমর জলে দাঁড়িয়ে করজোরে মন্ত্রোচ্চারণ করেই গঙ্গায় ডুব দিয়েছেন তিনি। জানিয়েছেন,আধ্যাত্মিকতার প্রতি তাঁর বিশ্বাস আরও বাড়ল। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন সফর শুরু করছেন। হর হর গঙ্গে। এদিকে মহাকুম্ভে গুরু রানধাওয়াকে দেখে ফ্যানদের ভিড় বাড়তে থাকে ,বলিউড গায়কের সঙ্গে সেলফি তোলার হিড়িকও শুরু হয়। তবে কাউকে বাঁধা দেননি গুরু। বরং হাসিমুখেই তাঁদের সকলের আবদার মেটাতে দেখা গিয়েছে তাঁকে।উল্লেখ্য, জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে। তার প্রাক্কালেই মহাকুম্ভে পুণ্যস্নান গুরু রানধাওয়ার।
