গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International ইউনুসের সঙ্গে রোহিঙ্গা শিবিরে গুতেরেস

    ইউনুসের সঙ্গে রোহিঙ্গা শিবিরে গুতেরেস

    0
    831
    ছবি সৌজন্যে : এক্স

    চার দিনের সফরে বাংলাদেশে গিয়ে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস,অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারে গিয়ে বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির ঘুরে দেখেছেন। শুক্রবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউনুসের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর তাঁরা দু’জনে একসঙ্গে কক্সবাজারে যান। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বিমানবন্দরে তাঁদেরকে স্বাগত জানান। কক্সবাজারের রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গুতেরেস।

    উখিয়ায় সন্ধ্যার দিকে প্রায় এক লক্ষ রোহিঙ্গার সঙ্গে গণ ইফতারে যোগ দেন ইউনূস এবং‌ গুতেরেস। রোহিঙ্গাদের সঙ্গে কথাও বলেন তাঁরা। শনিবার ঢাকায় একাধিক কর্মসূচি রয়েছে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের।প্রসঙ্গত, মায়ানমার থেকে প্রাণ বাঁচাতে লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। রোহিঙ্গা সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের পাশেই থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে গত মাসে ইউনূসকে চিঠি দিয়েছিলেন গুতেরেস।

    পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তোনিয়ো গুতেরেস রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ছিলেন।