গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports রামোসকে ফেরাতে চান গুটি

    রামোসকে ফেরাতে চান গুটি

    0
    115

    বর্তমানে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে টালমাটাল অবস্থা। কারভাহাল এবং মিলিতাও এই সিজনের জন্য দল থেকে ছিটেকে গেছেন। লুকাস ভাসকেস এবং আলাবাও আছেন ইনজুরিতে। এমতাবস্থায় তাদের শূন্যস্থান পূরণে বিকল্প কাওকে খুঁজছে ক্লাবটি।

    এর মধ্যে আলোচনায় উঠে এসেছে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি সার্জিও রামোসের নাম। আলোচনার কারণ রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার গুটি চেয়েছিলেন, তার প্রাক্তন দল রামোসকে ফের দলে নিক। গুটি বলেছেন, রামোসকে বেছে নেবেন। রামোসও রিয়ালে ফিরতে আগ্রহী বলে জানা গেছে। রিপোর্ট অনুসারে, ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রামোসের জন্য এক বছরের চুক্তির পরিকল্পনা করছেন। ক্লাব বোর্ড এবং রামোস উভয়ই এই চুক্তির বিষয়ে ইতিবাচক। তবে এএসের এক রিপোর্টে বলা হয়েছে, রামোসকে ফেরাতে আগ্রহী নন রিয়াল। তার ফেরাটাকে অসম্ভব বলা হয়েছে রিপোর্টে। ৩৮ বছর বয়সী ডিফেন্ডারের ফিটনেস নিয়েও নাকি সন্দিহান ক্লাবটি। তা ছাড়া রামোস এখন পেশাদার খেলার বাইরে, এটাও একটা কারণ হতে পারে না ফেরানোর।

    ১৬ বছর খেলে ২০২১ সালে রিয়াল ছেড়ে যাওয়ার পর পিএসজিতে ছিলেন দু’ সিজন।গত সিজনে সেভিয়াতে খেলে বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে আছেন রামোস। এএসের রিপোর্ট অনুসারে, রামোস নয়, রিয়ালের চোখ অন্যদিকে।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া