গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports ছিটকে গেলেন ভার্দিওল, অন্তত চার সপ্তাহ দিয়াস

    ছিটকে গেলেন ভার্দিওল, অন্তত চার সপ্তাহ দিয়াস

    0
    65
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি পুনরুদ্ধারের অভিযানে বড় ধাক্কা খেয়েছে ম‍্যানচেস্টার সিটি। কোচ পেপ গুয়ার্দিওলা নিশ্চিত করেছেন, হ‍্যামস্ট্রিংয়ের চোটে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রুবেন দিয়াসকে।

    শিনবোন ভেঙ্গে যাওয়ায় লম্বা সময়ের জন‍্য ছিটকে গেছেন ইয়োশকো ভার্দিওল। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার চেলসির বিপক্ষে ১-১ ড্র হওয়া ম‍্যাচে চোট পান সিটির এই দুই ডিফেন্ডার। শুরুর একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে আরও চাপে পড়ে গেল সিটি।২০ রাউন্ড শেষ ৪২ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে আছে গুয়ার্দিওলার দল। সমান ম‍্যাচে ৬ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে মিকেল আর্তেতার আর্সেনাল।প্রিমিয়ার লিগে টানা দুই ড্রয়ের পর ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের মুখোমুখি হবে সিটি।

    ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের চোট সম্পর্কে বলেছেন গুয়ার্দিওলা।তাঁর কথায়,ক্লান্তির কথা বিবেচনায় রেখে, আমাদের নতুন মুখ দেখতে হবে এবং আগামীকাল সিদ্ধান্ত নিতে হবে।