
এসআইআর হয়রানি নিয়ে দিকে দিকে বিক্ষোভের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পথে নামতে বলেছেন শমীক ভট্টাচার্য। তাঁর সাফ কথা দিল্লিতে বসে থাকলে হবে না।
বাংলায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। মানুষ কী বলছে, কী চাইছে তা নিজের চোখে দেখতে জ্ঞানেশ কুমারকে অনুরোধ করেছেন। কার্যত একই সুরে রাজ্যপালকে বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। রাজ্যপাল অসুস্থ, কিন্তু তবুও তাঁকে বাইরে বেরোতে হবে।
গোয়ালপোখর যেতে হবে, মুর্শিদাবাদ যেতে হবে। চায়ের দোকানে বসে জানতে হবে সাধারণ মানুষ কী বলছে।
