আমেরিকায় পুলিশি নিগ্রহে কৃষ্ণাঙ্গ মৃত্যু 

0
212
Black deaths from police brutality in America
Black deaths from police brutality in America

পুলিশি নিগ্রহে ফের কৃষ্ণাঙ্গের মৃত্যুর অভিযোগে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমেরিকার ওহায়োরে। যা উস্কে দিয়েছে বছর চারেক আগে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড-র মৃত্যুর ঘটনাকে।

জানা গিয়েছে ঘটনার দিন একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে ৫৩ বছর বয়সি ফ্র্যাঙ্ক টাইসনের গাড়ি। তিনি পালিয়ে কাছেই একটি পানশালায় ঢুকে পড়েন। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। দু’জন পুলিশ অফিসার তাঁকে চেপে ধরে মাটিতে শুইয়ে দেয়। তার পরে এক জন হাঁটু দিয়ে টাইসনের ঘাড়ের ঠিক নীচটায় চেপে ধরে। ঘটনাস্থলে থাকা এক পুলিশের বডিক্যাম থেকে এই ভিডিয়ো পাওয়া গিয়েছে। তারপরই মাটিতে নিথর পড়ে যায় টাইসন।  টাইসনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি।