গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Sports বিশ্বকাপের দল ঘোষণা করল হালান্ডের দেশ

    বিশ্বকাপের দল ঘোষণা করল হালান্ডের দেশ

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বমঞ্চে ফিরছে নিশীথ সূর্যের দেশ,নরওয়ে। আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তারা।

    সদ্য প্রিমিয়ার লিগজয়ী ওডেগার্ডের পাশাপাশি প্রত্যাশিতভাবেই এই স্কোয়াডে আছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হলান্ড এবং তরুণ তুর্কি অস্কার বব ও ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেনের মতো বিশ্বসেরা তারকারা।তবে দলটির এবারের স্কোয়াড ঘোষণায় যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা ও রাজকীয় চমক। কোনো সাধারণ সংবাদ সম্মেলন বা সোশ্যাল মিডিয়ার পোস্ট নয়, নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড নিজে একটি ভিডিও বার্তার মাধ্যমে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন। রাজার মুখ থেকে নিজের নাম শোনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দলের ডিফেন্ডার সোনদ্রে লাংগস মজা করে জানান, ভিডিওটি শেষ হওয়ার আগেরপর্যন্ত এক মুহূর্তের জন্যও তিনি রাজার ওপর ভরসা করতে পারছিলেন না।এবারের দলে একমাত্র বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন সান্ডার টাংভিক।এসকে বার্নের নিয়মিত গোলকিপার মাথিয়াস ডায়নগেল্যান্ড চোটে পড়ায় ২৩ বছর বয়সী টাংভিকের জন্য বিশ্বকাপের দরজা খুলে যায়। অন্যদিকে, রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের প্রাক্তন গোলকিপার নিকিতা হাইকিন নরওয়ের হয়ে খেলার জন্য নাগরিকত্ব পরিবর্তনের আবেদন করলেও শেষ মুহূর্তে তা অনুমোদন পায়নি।উল্লেখ্য,বাছাইপর্বে দুর্দান্ত ফুটবল খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নরওয়ে। আট ম্যাচের সবকটিতে জিতে এবং প্রতিপক্ষের জালে রেকর্ড ৩৭টি গোল দিয়ে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

    ফলে আমেরিকা,কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে নরওয়েকে অন্যতম বড়,ডার্ক হর্স বা, চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে।ইতিহাসে এটি নরওয়ের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ১৯৩৮ সালে প্রথমবার অংশ নিয়ে নকআউট পর্বের এক ম্যাচ খেলেই বিদায় নিয়েছিল তারা।