বিডিও অফিসে বিডিওকেই বোতল ছুড়লেন তৃণমূল নেতা

0
164
BDO OFFICE A BDO K E BOTOL CHURLEN TMC NETA
BDO OFFICE A BDO K E BOTOL CHURLEN TMC NETA

টেন্ডার নিয়ে বৈঠকে বিডিওকে বোতল ছুড়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস হাবড়ার বিডিওকে বোতল ছুঁড়েই ক্ষান্ত হননি, গালাগাল এবং হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার করে হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস পাল্টা বিডিও-র বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলাশাসককে চিঠি দিয়েছেন। জানা গিয়েছে, হাবড়ার ২ নম্বর ব্লকের বিডিও সীতাংশু শেখর শীট সঙ্গে হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরোধ চলছিল। বুধবার টেন্ডার কমিটির মিটিং ছিল বিডিও অফিসে। বিডিও অফিসে সেই বৈঠকেই বিডিও সীতাংশু শেখর শীটকে বোতল ছুঁড়ে মারেন তৃণমূল নেতা। যদিও বোতলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আরেক সদস্যের গায়ে লাগে। বিষয়টি নিয়ে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন ওদের দুজনের মধ্যে একটা সমস্যা রয়েছে। বিষয়টি জেলাশাসক দেখছেন।