গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International হাফিজ সইদ-ঘনিষ্ঠ জঙ্গি শেখ ইউসুফ খুন পাকিস্তানে

    হাফিজ সইদ-ঘনিষ্ঠ জঙ্গি শেখ ইউসুফ খুন পাকিস্তানে

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    লস্কর জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সইদ-ঘনিষ্ঠ আরও এক জঙ্গি শেখ ইউসুফ আফ্রিদিকে গুলি করে খুন করেছে অজ্ঞাপরিচয়েরা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে সে দেশের পুলিশ জানিয়েছে। 
    খাইবার পাখতুনখোয়ার পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, রবিবার খাইবারের লান্ডি কোটাল এলাকায় ছিলেন আফ্রিদি। একদল দুষ্কৃতী গাড়িতে করে এসে আফ্রিদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাফিজ-ঘনিষ্ঠের। যদিও এখনও পর্যন্ত কোনও দলই এই হামলার দায় স্বীকার করেনি।
    সূত্রের দাবি, এই হামলা চালিয়েছে তেহরিক-ই-তালিবান-পাকিস্তান।