
মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলের সঙ্গে বৈঠক করেছিল ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে হাফিজ সইদের ছেলে তালহা সইদের সঙ্গে বৈঠক করেছিল মুন্সি।
গোয়েন্দা সূত্রে খবর লাহোরের কাছে মুরিদকেতেও ৩ বার গিয়েছিল জাভেদ। মুরিদকেতেই লস্কর ই তৈবার হেড কোয়ার্টার। এই মুরিদকেতেই ট্রেনিং দেওয়া হয়েছিল ২৬-১১-র হামলাকারী আজমল কাসভকে। জাভেদ মুন্সিও কি আজমল কাসভের মত ট্রেনিং নিয়েছিল, লস্কর ই তৈবার কমান্ডার ইন চিফ হাফিজ সইদের ছেলে তালহা সইদের নির্দেশেই কি এরাজ্যে এসেছিল জাভেদ মুন্সি।
গোয়েন্দাদের দাবি জাভেদ আহমেদ মুন্সি। নেপাল হয়ে অস্ত্রপাচারে যুক্ত ছিল জাভেদ। জাভেদকে এরাজ্যে পাঠিয়েছে কুখ্যাত পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা।
