বাঁকুড়া-মেদিনীপুরে শিলাবৃষ্টি, কলকাতায় বৃষ্টি

0
125
ছবি সৌজন্যে : নিজস্ব

চৈত্রের শুরুতেই গরমে আলিপুর আবহাওয়া দফতরের বৃষ্টির পূর্বাভাসের দিনেই রবিবার বিকেলে বাঁকড়া, পশ্চিম মেদিনীপুরে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট কার্যত সাদা বরফের মত শিলায় ঢেকে গিয়েছে। শিলাবৃষ্টি হয়েছে আরামবাগেও।

শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। রাত একটু বাড়তে বৃষ্টি নেমেছে কলকাতাতেও। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি দুপুরে সেটা পৌঁছয় ৩৫ ডিগ্রিতে। এরইমধ্যে আবহাওয়া দফতরের পূর্বাভাস ১৯ তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় দুদিন গরমের কমলা সতর্কতা থাকছে।

বাকি জেলাগুলোতেও অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।