গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle শীতের আগে চুলের যত্ন 

    শীতের আগে চুলের যত্ন 

    0
    155

    শীতে ত্বকের মতো চুলও রুক্ষ হয়ে পড়ে। আগে থেকে যত্ন নিলে শীতের ক্ষতিকর প্রভাব থেকে দূরে থাকা যায়।

    এ জন্য চুলের যত্নে একটু বাড়তি মনোযোগ দেওয়ার এখনই সময়। এতে শীতের ধকল মোকাবেলায় প্রস্তুত থাকবে আপনার চুল।বলা হয়,যেহেতু এই সময় চুল স্বাভাবিক উজ্জ্বলতা হারায়, তাই ময়েশ্চারাইজারের বিশেষ প্রয়োজন হয়। সপ্তাহে অন্তত তিন দিন তেল গরম করে মাথায় ম্যাসাজ করতে পারেন।অথবা তেল মেখে সারা রাত রেখে সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে পারেন।এর বাইরে কথায় আছে আপনি যা খাবেন আপনার শরীর ঠিক তেমনই হবে। চুল ও ত্বক যা-ই বলেন না কেন, এগুলো সুস্থ-সুন্দর রাখতে হলে স্বাস্থ্যকর খাবারের বিকল্প নেই।শীতের শুরুতেই প্রচুর শাক-সবজি বাজারে ওঠে, যা ত্বক ও শরীরের জন্য অনেক উপকারী।শীতে এগুলো খাদ্য তালিকায় রাখার চেষ্টা করতে হবে।সেক্ষেতে শীতের আগে অনেকে চুল কাটিয়ে নেন। অথবা সেভ করে নিতে পছন্দ করেন।কারণ শীতে বড় চুল মেইনটেন করা বেশ কঠিন। ছোট চুলে যত্ন নিতে সুবিধা, তাই চাইলে শীত আসার আগেই চুল কেটে ছোট করে নিতে পারেন।ওদিকে শীত পড়তে না পড়তে অনেকেই গরম জল দিয়ে স্নান করা শুরু করেন। শরীরের ত্বকের জন্য হালকা গরম জল উপকারী হলেও চুলের জন্য তা বেশ ক্ষতিকর। তাই সব সময় স্বাভাবিক তাপমাত্রার জলেতে চুল ধোয়ার চেষ্টা করতে হবে। চুলের গোড়ায় গরম জল পড়লে চুলের কিউটিকল ফুলে ওঠে। এরপর আর্দ্রতার সংস্পর্শে এলে চুল হয়ে যায় রুক্ষ। পাশাপাশি স্নানের পর অনেকেই তোয়ালে দিয়ে ঘষে চুল মোছেন, ঠাণ্ডা লাগার ভয়ে তাড়াতাড়ি চুল শুকাতে চান। তাই বলে তোয়ালে দিয়ে জোরে জোরে চুল ঘষা যাবে না। এতে শুকানোর বদলে চুলের ক্ষতি হয় বেশি। স্নানের পর তোয়ালে দিয়ে আলতো করে চুল মুছতে হবে। পরে বাতাসে চুল খোলা রেখে শুকিয়ে নেওয়া ভালো। ওপাশে অনেকে দিনে বেশ কয়েকবার চুল আঁচড়ান। চুল সুন্দর দেখানোর জন্য বারবার আঁচড়ানোর দরকার নেই। কারণ চিরুনির ঘষা লেগে চুলের গোড়া অনেক সময় আলগা হয়ে যেতে পারে। ফলে চুল রুক্ষ হয়ে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া চুল আঁচড়ানো উচিত নয়। ওদিকে শীতে যেহেতু চুল বেশি পড়ে এবং চুলে খুশকির প্রাদুর্ভাব বেশি দেখা যায়। তাই শীতের আগেই শীত সিজনের উপযোগী কিছু হেয়ারপ্যাক চুলে লাগিয়ে নিন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে। চুল ভালো রাখার পাশাপাশি মাথার ত্বক পরিষ্কার রাখতে এবং খুশকি থেকে দূরে থাকতেও সাহায্য করবে এসব হেয়ার প্যাক।রোদে বাইরে গেলে ত্বকের সুরক্ষার জন্য যেমন আমরা সানস্ক্রিন ব্যবহার করি, তেমনি চুলের নানাবিধ সুরক্ষার জন্য চুলের সিরাম ব্যবহার করা উচিত। এতে চুল নরমও থাকে আবার বাইরের ধুলোবালি থেকে সুরক্ষিত থাকে। শীতে যেহেতু চুল শুষ্ক হয়ে যায়, তাই চুল সিল্কি ও নরম করার জন্য শীতের আগে থেকেই নিয়মিত সিরাম ব্যবহার করা উচিত।

    সবমিলিয়ে শীতে চুলের যত্ন নিলে খুশকি, রুক্ষ ভাব, জট পাকানো, চুলপড়াসহ নানা সমস্যা থেকে বাঁচা যাবে। ভারী শীতেও চুল থাকবে ঝলমলে সুন্দর।

     

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক