তাপসীকে আবার হারাবেন, চ্যালেঞ্জ শুভেন্দুর, পাল্টাও

0
95
ছবি সৌজন্যে : নিজস্ব
আবারও তাপসী মণ্ডলকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ১৩ তারিখ কর্মিসভা রয়েছে।
হলদিয়ার মানুষরা সেই সভায় যোগ দেবেন। আগে পুরভোটে হারিয়েছিলেন আবারও হারাব বলে সদ্য দলত্যাগী বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। জবাবে সদ্য বিজেপি ত্যাগী বিধায়ক তাপসী মণ্ডল বলেছেন তৃণমূল টিকিট দিলে মুখ রক্ষা করবেন। তাঁর অভিযোেগ বিজেপিতে থাকাকালীন কাজ করতে দেয়নি। বিভাজনের রাজনীতি করছে বিজেপি অভিযোগ করেছেন তাপসী মণ্ডল। সোমবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। দাবি করেছিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কারণ বিজেপির বিভাজনের রাজনীতি।
যদিও হলদিয়ার তাপসী মণ্ডলের সঙ্গে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টানাপোড়েন চলছিল বেশকিছু ধরেই। প্রকাশ্যেই দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন।