হাজারিবাগের স্কুল থেকে নিট-র প্রশ্নপত্র ফাঁস 

0
231
NEET question paper leaked from Hazaribagh school
NEET question paper leaked from Hazaribagh school
ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে নিট-ইউজির পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।এমনটাই জানিয়েছে সিবিআই। 
নিটের একটি আধপোড়া প্রশ্নই তদন্তকারী আধিকারিকদের এই উৎসে পৌঁছতে সাহায্য করেছে। তদন্তভার নেওয়ার পর এই প্রথম বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জানিয়েছে, নিট-ইউজির পরীক্ষার দিন অর্থাৎ ৫ মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুল থেকে। সিবিআই সূত্রে খবর, নিটের বেশ কিছু আধপোড়া প্রশ্নপত্র উদ্ধার করেছিল তারা। সেই প্রশ্নপত্র খতিয়ে দেখার পর ঠিক কোন কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল, তা চিহ্নিত করা সম্ভব হয়। সিবিআই সূত্রে খবর, যে বাক্সের মধ্যে নিটের প্রশ্নপত্র স্কুলে এসেছিল, সেটিকে কন্ট্রোল রুমে রাখা হয়েছিল।সেই বাক্স খোলার জন্য অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সরঞ্জাম ব্যবহার করেছিলেন অভিযুক্তরা। সেই বাক্স থেকে কিছু প্রশ্নপত্র বার করে নেওয়া হয়েছিল। তারপর সেগুলি সমাধান করার জন্য হাজারিবাগের বেশ কিছু ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের দিয়ে সেই প্রশ্নপত্র সমাধান করানো হয়। সেই উত্তরপত্র তারপর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়।