
হাওয়াই চটিকে যদি এতোই ভালোবাসেন, তাহলে হাওয়াই চটির দোকান করুন। ভালো ব্যবসা হবে। বিধানসভায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের নাম না করে এভাবেই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বিজেপির হাফ মিনিস্টার ভবানীপুরের পাড়ায় গিয়ে এক পাঞ্জাবি অফিসারকে জুতো ছুঁড়ে মারেন। এটাই কি রাজনৈতিক শালীনতা? এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তাঁর বাড়িতে বিজেপির ঢোকার চেষ্টা করলে, তৃণমূল কংগ্রেসও ওই হাফ মিনিস্টারের বাড়ির ঠিকানা জানে। বাড়াবাড়ি করলে সঠিক জবাব দেওয়া হবে। এরপর মুখ্যমন্ত্রীর মন্তব্য করেছেন, তাঁর খাওয়াদাওয়া, পোশাক-আশাক, বিজেপির ঠিক করার অধিকার নেই। কে কী খাবে, পড়বে—তা নিয়ে মন্তব্য করার সাহস কোথা থেকে আসে?
সবশেষে হুঁশিয়ারি, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি শূন্য হয়ে যাবে। মানুষ সব বুঝে গেছে।







