
এবার নিউটাউনে অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান যৌন নির্যাতন করে খুন করা হতে পারে ওই তরুণীকে।
নিউটাউন লোহার ব্রিজের কাছে জঙ্গলের গভীরে ওই যুবতীর দেহ পড়ে থাকতে দেখে প্রবল আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে যুবতীর দেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি কমলালেবু পাওয়া গিয়েছে। এছাড়াও যুবতীর মুখ থেকে ফেনা উঠেছে বলে পুলিশের দাবি।
পুলিশের দাবি, অর্ধনগ্ন অবস্থায় যেভাবে যুবতীর দেহ পাওয়া গিয়েছে তাতে বোঝা যাচ্ছে, যৌন লালসার শিকারের পর, ধস্তাধস্তি এবং তারপর পাশবিকভাবে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পরই এই বিষয়ে নিশ্চিত তথ্য হাতে পাওয়া যাবে, দাবি পুলিশের।






