পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে জঙ্গি হত্যা : শাহ  

0
143
ছবি সৌজন্যে : এক্স
স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় বাহিনী পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি গুলোকে ধ্বংস করেছে। গুজরাটের গান্ধীনগরের এক জনসভায় এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ-র মন্তব্য, ভারতের তিন বাহিনীর অপারেশন সিঁদুর-র জেরে পাকিস্তানে লুকিয়ে থাকা প্রায় ১০০ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
তাঁর আরও মন্তব্য, যারা ভারতকে হুমকি দিত যে তাদের কাছে পরমাণু বোমা আছে, তারা ভেবেছিল ভারত ভয় পাবে। কিন্তু ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী তাদের এমন যোগ্য জবাব দিয়েছে যে সমগ্র বিশ্ব ভারতের সেনাবাহিনীর ধৈর্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃঢ় নেতৃত্বের প্রশংসা করছে। তিনি সশস্ত্র বাহিনীর বীরত্বকে স্যালুট জানাচ্ছেন। শাহ আরও বলেছেন, যখন পাকিস্তান সমগ্র পশ্চিম সীমান্তে আক্রমণ করার সাহস করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই নিখুঁত হয়ে উঠেছে যে কোনও ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভারতের ভূমিতে পৌঁছতে পারেনি।
১০০ জনেরও বেশি ভয়ঙ্কর সন্ত্রাসীকে হত্যা করার পরেও, পাকিস্তান এখনও চিন্তা করছিল, এবং ভারত তাদের ১৫টি বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে, কিন্তু তারপরেও ভারত পাকিস্তানের জনগণের কোনও ক্ষতি করেনি।