
দক্ষিণ গাজায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। এক যৌথ বিবৃতিতে আইডিএফ এবং শিন বেট ঘোষণা করেছে, সিরিয়ার নিরাপত্তা বাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশকে হত্যা করেছে।এক বিবৃতিতে, সেনাবাহিনী হামাস নেতার নাম ওসামা তাবাশ বলেছে।তারা জানিয়েছে, তিনি জঙ্গি গোষ্ঠীর নজরদারি এবং লক্ষ্যবস্তু ইউনিটের প্রধানও ছিলেন।
হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, তিনি একাধিক সন্ত্রাসী হামলায় জড়িত ছিলেন এবং পরিচালনা করেছিলেন, যার মধ্যে ২০০৫ সালে গাজা উপত্যকার গুশ কাতিফ জংশনে আত্মঘাতী বোমা হামলাও ছিল। যেখানে শিন বেটের সমন্বয়কারী ওদেদ শ্যারন নিহত হন।উল্লেখ্য,তাবাশ ছিলেন হামাসের একজন অভিজ্ঞ সদস্য এবং তাকে সন্ত্রাসী গোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানসম্পন্ন ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।
তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, এর মধ্যে হামাসের খান ইউনুস ব্রিগেডে ব্যাটালিয়ন কমান্ডারের ভূমিকা ছিল। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, তাবাশ হামাসের যুদ্ধ কৌশল প্রণয়ন করতেন। যার মধ্যে দক্ষিণ গাজায় হামাসের সামরিক শাখার গোয়েন্দা তথ্য সমন্বয় করা এবং এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করা অন্তর্ভুক্ত ছিল।
