
আমেরিকার সমর্থিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে হামাস এবং তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফাতাহ-এর প্রতিনিধিদল কায়রোতে বৈঠক করেছে।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি বলেছে, বৈঠকে বর্তমান পরিস্থিতি এবং গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।তিনি আরো জানিয়েছেন,উভয় পক্ষ ,আগামী সময়ে বৈঠক চালিয়ে যেতে এবং ইসরায়েলি সরকার কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় প্যালেস্টাইনি অভ্যন্তরীণ ফ্রন্টকে সংগঠিত করার জন্য কাজ করতে সম্মত হয়েছে।মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছে, আলোচনায় সাধারণভাবে জাতীয় পরিস্থিতি এবং গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হওয়ার পরের ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।এদিকে হামাস ও ফাতাহর মধ্যে দীর্ঘদিনের গভীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, যা ২০০৬ সালের নির্বাচনের পর সাময়িকভাবে সংঘাতে রূপ নিয়েছিল এবং ফিলিস্তিনি জাতীয় ঐক্যের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।
অন্যদিকে,ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের দীর্ঘদিনের মধ্যস্থতাকারী মিসর,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য গড়ে তোলার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকগুলোর আয়োজন করে।হামাস-ফাতাহ আলোচনার পাশাপাশি,মিসরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ গুরুত্বপূর্ণ প্যালেস্টাইনি দলগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন।
