ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে তৈরি ইসরায়েল

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সব পণবন্দীকে অবিলম্বে মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েল এখন প্রস্তুত।এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, যুদ্ধের অবসান ঘটাতে এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের নীতি অনুযায়ী কাজ চালিয়ে যেতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করবে।

তবে বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধের আহ্বানের বিষয়টি উল্লেখ করা হয়নি, যদিও ট্রাম্প পণবন্দীদের নিরাপদ মুক্তির জন্য এই পদক্ষেপকে অপরিহার্য বলে মনে করেন।

এদিকে, হামাসের জবাবের পর ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ জেনারেলদের সঙ্গে পরিস্থিতির বিশেষ মূল্যায়নে বৈঠক করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পণবন্দীদের মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের জন্য সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।