গাজার ৭৭ শতাংশ দখল ইজরায়েলের : হামাস  

0
121
ছবি সৌজন্যে : এক্স

গাজা ভূখণ্ডের ৭৭ শতাংশই দখল করে রেখেছে ইজরায়েলি সেনা। এমনই দাবি করেছে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাস।

 

একের পর এক শহরে দখল নিচ্ছে ইজরায়েল। কখনও ধমকে, আবার কখনও বা ক্ষেপণাস্ত্র ছুড়ে— শহরের পর শহর খালি করে দেওয়া হচ্ছে বলেই দাবি হামাসের। অন্যদিকে, ইজরায়েলি সেনার হামলার তেজ কমছে। রবিবার গাজায় নতুন করে ইজরায়েলি হামলায় ২৩ জন প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয় স্বাস্থ্য দফতরের। মৃতদের মধ্যে রয়েছেন সাংবাদিক এবং উদ্ধারকারী দলের ঊর্ধ্বতন কর্তাও। ২০২৩ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে এই নিয়ে ২০০ জন সাংবাদিকের মৃত্যু হল গাজায়। যদিও রবিবারের হামলা নিয়ে এখনও পর্যন্ত ইজরায়েলের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ১৮ মে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরো গাজা ভূখণ্ড দখলের কথা ঘোষণা করেছিলেন।

 

তার পরেই খান ইউনূস এবং আশপাশের শরণার্থী শিবিরগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল সেনার তরফে। গাজার ২৩ লক্ষ প্যালেস্টাইনি বাসিন্দার মধ্যে প্রায় প্রায় অর্ধেক ঘরছাড়া হয়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।