
ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেছেন, হামাস পাকিস্তান ও বাংলাদেশ—উভয় দেশেই সক্রিয় থাকতে পারে। রুভেন আজার বলেছেন, হামাস পাকিস্তান ও বাংলাদেশে সক্রিয়। এমন সম্ভাবনাও রয়েছে, তাদের কিছু সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে এখনও অবগত নন।
তারা ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলা থেকে অনুপ্রেরণা নেয়। এক সাক্ষাৎকারে ইজরায়েলি রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, হামাস-সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তিনি দাবি করেছেন, এই ধরনের কার্যক্রম আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজার পাকিস্তানের আন্তর্জাতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যে নিরপেক্ষ কূটনৈতিক সেতু হিসেবে নিজেদের প্রতিষ্ঠার ইসলামাবাদের প্রচেষ্টাকে ইসরায়েল সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।
