গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International গাজায় ফের হামলা নয়, জানালো হামাস  

    গাজায় ফের হামলা নয়, জানালো হামাস  

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    গাজায় নতুন করে হামলার পরিকল্পনা করছে হামাস। আমেরিকার এই দাবি নস্যাৎ করে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠীর দাবি, তারা এ ধরনের কোনও পরিকল্পনার সঙ্গে যুক্ত নয়।
    গাজায় প্যালেস্টাইনিদের উপর কোনও হামলা চায় না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আপাতত সংঘর্ষবিরতি চলছে ইজরায়েল এবং হামাসের মধ্যে। শর্ত মেনে বন্দি বিনিময়ও করেছে দুই পক্ষ।
    তার মধ্যেই আমেরিকার বিদেশ দফতর রীতিমতো বিবৃতি দিয়ে দাবি করে, গাজায় নতুন করে হামলার ছক কষছে হামাস। আমেরিকার বিদেশ দফতরের এই বিবৃতির পরই প্রতিক্রিয়া দিল হামাস। তারা স্পষ্ট জানিয়ে দিল, সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও উদ্দেশ্য নেই তাদের।