
গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিসরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধিদল কায়রোতে পৌঁছেছেন। হামাসের কর্মকর্তা তাহের আল-নুনু বলেছেন, খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের আলোচক প্রতিনিধিদল কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
তিনি বলেছেন, যুদ্ধের অবসানের জন্য হামাসের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য এটি মিসরীয় কর্তাদের সাথে আলোচনা করবে। গাজা উপত্যকায় আটক পণবন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য ইসরায়েলের শেষ প্রস্তাব হামাস এই মাসে প্রত্যাখ্যান করার পর এই রিনিউয়াল প্রস্তাবটি আনা হলো।হামাস বলেছে, তারা আংশিক যুদ্ধবিরতি চুক্তি মেনে নেবে না। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার ফলে শুরু হওয়া যুদ্ধ বন্ধ করার জন্য একটি ব্যাপক চুক্তির আহ্বান জানিয়েছে।
দু’ মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, ১৮ মার্চ ইসরায়েল তাদের বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার পর থেকে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।এর আগে হামাসের একজন কর্তা বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে নতুন ধারণা নিয়ে আলোচনা করার জন্য একটি প্রতিনিধিদল মিসরীয় কর্মকর্তাদের সাথে দেখা করবেন।








