ইসরায়েলকে হুঁশিয়ারি দিল হামাস

0
143
ছবি সৌজন্যে : এক্স

প্যালেস্টাইনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করেছে।তারা বলেছে, আলোচনাই বাকি ইসরায়েলি পণবন্দীদের মুক্তি নিশ্চিত করার একমাত্র উপায়।ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে চূড়ান্ত বন্দী বিনিময়ের অংশ হিসেবে চার ইসরায়েলি পণবন্দীর মৃতদেহ হস্তান্তরের পর ইসরায়েল ৬৪২ জন প্যালেস্টাইনিকে মুক্তি দিতে শুরু করেছে।

হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির সমস্ত বিবরণ এবং বিধানসহ পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে এবং চুক্তির দ্বিতীয় পর্যায়ের সাথে সম্পর্কিত আলোচনায় প্রবেশের জন্য তাঁরা তৈরি।হামাস আরও উল্লেখ করেছে,গাজায় এখনও আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার একমাত্র উপায় হল যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনা এবং প্রতিশ্রুতি পূরণ করা।

বন্দী বিনিময়ে বাধা দেওয়ার জন্য ইসরায়েল কর্তৃপক্ষের ব্যর্থ প্রচেষ্টার ফলে তাদের দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করা ছাড়া কোনো বিকল্প অবশিষ্ট নেই।এদিকে,হামাসের মুক্তিপ্রাপ্ত ছয় জীবিত বন্দীর বিনিময়ে প্যালেস্টাইনি কারাবন্দীদের মুক্তির কথা ছিল। তবে হস্তান্তরের সময় বন্দীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ইসরায়েল প্রক্রিয়াটি বিলম্বিত করেছিল।