
হামাস অস্ত্র পরিহার করে পণবন্দিদের মুক্তি দিলেই আগামীকালই যুদ্ধ থামিয়ে দিতে পারেন তিনি। এমনই বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইজরায়েলের হামলায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পরই গাজাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু হয়েছে। ইজরায়েলের সেনার হামলায় রাফায় নিহত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। যদিও যুদ্ধ এখনও শেষ হয়নি। শেষের শুরু হয়েছে সবে। গাজাবাসীদের তিনি বলতে চান, এই যুদ্ধ আগামী কালই শেষ হতে পারে যদি হামাস অস্ত্র পরিহার করে এবং পণবন্দিদের ইজরায়েলের হাতে তুলে দেয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, গাজায় হামাসের হাতে বন্দি রয়েছেন ১০১ জন। সেই পণবন্দিদের মধ্যে ২৩টি দেশের নাগরিকও রয়েছেন। পণবন্দিদের ফিরিয়ে আনতে যা যা করতে হবে, যত শক্তি প্রয়োগ করতে হবে, তা তিনি করবেন।
কিন্তু সেই পণবন্দিদের নিরাপদে দেশে ফেরাবেন তিনি। যারা পণবন্দিদের ক্ষতি করতে পারেন, তাঁরা যেখানেই থাকুন না কেন, সেখান থেকে টেনে বার করে মারা হবে।
ছবি সৌজন্যে : এক্স









