পরিত্যক্ত আবাসনে হাত-পা  বাঁধা অবস্থায় উদ্ধার বৃদ্ধ 

0
585
The old man was rescued from the abandoned house with his hands and feet tied
The old man was rescued from the abandoned house with his hands and feet tied
পরিত্যক্ত আবাসনের মধ্যে হা-পা বাঁধা অবস্থায় এক অশীতিপর বৃদ্ধকে উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দুর্গাপুরে। স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম মাগারাম ঘোষ।
অশীতিপর বৃদ্ধের তিন ছেলে। এক জন ইস্পাত কারখানার কর্মী। দুই ছেলে বেসরকারি সংস্থার কর্মী। দুর্গাপুরেই অন্যত্র বাস করেন তাঁরা। কিন্তু, অসুস্থ এবং বৃদ্ধ বাবার জায়গা হয়নি কারও বাড়িতে। ছেলেরা দুর্গাপুর ইস্পাত কারখানার একটি পরিত্যক্ত আবাসনের মধ্যে বাবাকে খাটে শুইয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে যান তাঁর নিরাপত্তার কথা ভেবে। স্থানীয় সূত্রে খবর, সকালে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়েছিলেন ডেঙ্গি নিয়ে সচেতনতার জন্য। তখনই অমানবিক ঘটনা নজরে আসে তাঁদের। খবর যায় প্রাক্তন কাউন্সিলর মণি দাশগুপ্তের কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের বড় ছেলে দয়াময় ঘোষকে ডেকে পাঠান। তাঁকে ভর্ৎসনা করেন। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকেও। তার মধ্যে পরিত্যক্ত আবাসনে ভিড় জমে যায়। এলাকাবাসীরাও ভিড় জমান। অসুস্থ বৃদ্ধের হাত-পায়ের দড়ি খোলা হয়। উদ্ধার করে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা।