দিল্লিতে উদ্ধার বাঙালি দম্পতির ঝুলন্ত দেহ

0
136
ছবি সৌজন্যে : এক্স
রাজধানী দিল্লির করোলবাগে বাঙালি দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা দেবু ভৌমিক ও মল্লিকা ভৌমিক। কর্মসূত্রে দিল্লির করোলবাগে একটি ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি।
সেখানেই একটি সোনার দোকানে কাজ করতেন দেবু। স্থানীয়রা জানিয়েছেন, গত ৪ মাস ধরে করোলবাগের ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন দেবু ও মল্লিকা। তাঁদের একটি সাত বছরের মেয়ে আছে, সে এখন দাসপুরে থাকে। তাঁদের কথায়, ওই দম্পতি বেশ হাসিখুশি ছিলেন।
গত কয়েকদিনে কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে আত্মহত্যা নাকি দু জনের মৃত্যুর পিছনে রয়েছে অন্য কারণ তা জানার চেষ্টা চলছে।