বিএলও-র ঝুলন্ত দেহ, কাজের চাপের অভিযোগ পরিবারের

0
594
ছবি সৌজন্যে : নিজস্ব
মহিলা বুথ লেভেল অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির মালবাজারে। পরিবারের অভিযোগ অতিরিক্ত কাজের চাপেই আত্মঘাতী হয়েছেন বছর ৪৮-র শান্তিমুনি ওরাও।
বুধবার সকালে বাড়ির পাশেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। খবর পেয়েই পরিবারে সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। মালবাজারের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে বাড়ি শাস্তিমুনি ওরাওয়ের। তিনি আইসিডিএস কর্মী ছিলেন। রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের ১০১ নম্বর বুথের বিএলও। শান্তিমুনির স্বামী সুকু এক্কার অভিযোগ তাঁর স্ত্রী বাংলা লিখতে পড়তে জানতেন না বলে সমস্যা হচ্ছিল। বিডিও-র কাছে পদ ছাড়ার আবেদন করলেও তাঁকে কাজ চালিয়ে যেতে বলা হয়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হত। বাংলা লিখতে পড়তে না জানায় সমস্যা হচ্ছিল। এদিকে এসআইআর আতঙ্কে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আত্মঘাতী হয়েছেন পেশায় লটারি বিক্রেতা বছর ৫৭-র শফিকুল মণ্ডল। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর শফিকুল দ্বিতীয় বিয়ে করেছিলেন। কিন্তু দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে প্রথমপক্ষের সন্তানদের বয়সের ব্যবধান কম। তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিভিন্ন জায়গায় গিয়েও লাভ হয়নি। তাতেই আতঙ্কে পড়েছিলেন।
খাওয়াদাওয়াও বন্ধ করেছিলেন তিনি। পরিবারের অভিযোগ আতঙ্ক থেকেই বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন শফিকুল।