নদিয়ায় সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ 

0
281
সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত রশিদপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলান্টিয়ার বছর ৩৮-র মাধব সর্দার।
তিনি কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর, রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছে একটি বাগানের ভিতর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাঁর পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাধব সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, গ্রামের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার হুমকিতে শেষ পর্যন্ত আত্মঘাতী হতে হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারকে। নদিয়ার উসিতপুর অঞ্চলে মাধব সর্দার নামের ওই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যতে এমনই অভিযোগ করেছেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক