দিলজিতের ছবি থেকে বাদ হানিয়া আমির 

0
218
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ঘোষণা হয়েছিল আগেই,বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ জুটি বাঁধতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে।দিলজিতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সর্দার জি থ্রি’তে দেখা মিলবে এই জুটির।

সবকিছু ঠিকঠাকই ছিল।তবে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তপ্ত অবস্থা অনেক হিসাব পাল্টে দিচ্ছে। যার ফলস্বরুপ, ভারতীয় সিনেমা থেকে বাদ দেওয়া হচ্ছে পাকিস্তানি সব ধরনের শিল্পী ও সংগীতশিল্পীদের।এবার বাদ পড়ার আশঙ্কায় হানিয়া আমিরও। এর আগে অক্টোবরে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে কোল্যাব করেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।সেখানে,লন্ডনে দিলজিতের কনসার্ট চলাকালীন স্টেজে ওঠেন হানিয়া।অভিনেত্রীর জন্য তাঁর জনপ্রিয় রোম্যান্টিক গান,লাভার গেয়েছিলেন দিলজিৎ। তা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দর্শক। দিলজিতের ফ্যান হানিয়া।এমন এক ঘটনায় তিনিও দারুণ আনন্দ পেয়েছিলেন সেই দিন। তৈরি হয়েছিল হানিয়ার,ফ্যান গার্ল মুহূর্ত। এরপর গত মাসে জানা যায়,দিলজিতের সঙ্গে একটি প্রজেক্টে কাজ করবেন হানিয়া। তার সঙ্গে সর্দার জি থ্রি’তে থাকবেন।কিন্তু এবার সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে পহেলগামের জঙ্গি হামলার ঘটনা।এর মধ্যে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে আরো একবার।দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় আটকে দিয়েছে ফাওয়াদ খানের আসন্ন আবির গুলাল সিনেমার মুক্তিও। এসবের মধ্য এবার,সর্দার জি থ্রি থেকে বাদ পড়তে যাচ্ছেন হানিয়া।তার জায়গায় অন্য এক অভিনেত্রী কাজ করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।সোশ্যাল মিডিয়াতেও হানিয়া আমিরের বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করছেন নেটিজেনরা।এটি ভারতীয় সিনেমায় হানিয়ার প্রথম কাজ। তাই হানিয়া ফ্যানরা ছিল দারুণ উচ্ছ্বসিত। তথ্য অনুযায়ি,ইউকেতে সদ্য শুটিং শেষ করেছে, সর্দার জি থ্রি। হানিয়ার অংশের শুটিংও হয়ে গিয়েছিল।

জানা যাচ্ছে, অন্য অভিনেত্রীকে কাস্ট করে আবারও সেই অংশের শুটিং করবেন পরিচালক। তবে এ বিষয়ে এখনও কিছু পরিষ্কার করে জানান নি নির্মাতারা।