
কাশ্মীরের পহেলগামে হামলার পর ফাওয়াদ খান এবং হানিয়া আমিরসহ বেশ কয়েকজন পাকিস্তানি সেলিব্রিটিকে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হচ্ছে। কারণ ইতিমধ্যে অনেক পাকিস্তানি সেলিব্রিটিকে বয়কটের ঘোষণা করা হয়েছে।
তবে বিতর্কের মধ্যেও ঘনিষ্ঠ বন্ধু বাদশার সমর্থনে পিছিয়ে নেই পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। বলিউডের আলোচিত ও সংগীতশিল্পী র্যাপার বাদশা ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের মধ্যে ঘনিষ্ঠতা অনেক দিনের।মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে উল্লাস করতেও দেখা যায় দুজনকে।এবার, ইনস্টাগ্রামে বাদশার আসন্ন গানের প্রশংসা করেছেন হানিয়া। ইনস্টাগ্রামের স্টোরিজে গানের টিজার শেয়ারও করেছেন হানিয়া।এদিকে, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাদশার প্রেমচর্চা তুঙ্গে বেশ কিছুদিন ধরেই। যদিও এক সাক্ষাৎকারে বাদশা প্রেমের গুঞ্জনকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন, হানিয়া তার খুব ভালো বন্ধু। সম্প্রতি ভারতের কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানি সেলিব্রিটিরা। পাকিস্তানের খ্যাতনামা অভিনেতা, গায়ক এবং অন্যান্য সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন এবং এ ধরনের সহিংসতার নিন্দাও করেছেন। ফাওয়াদ খান, যিনি ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, পহেলগামে ঘটে যাওয়া এই ভয়াবহ আক্রমণ শুনে গভীরভাবে দুঃখিত। আর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির শোক প্রকাশ করে বলেছেন, যেখানেই হোক না কেন, একটি ট্র্যাজেডি সবার জন্য ট্র্যাজেডি।
যে মানুষগুলোর জীবন এভাবে চলে গেল, তাদের জন্য খুব দুঃখ প্রকাশ করছেন। এছাড়া গায়িকা আনুরাল খালিদ এবং ফারহান সাঈদসহ আরো অনেক পাকিস্তানি সেলিব্রিটি শোক প্রকাশ করেছেন এবং এ ধরনের সহিংসতাকে কোনো ভাবেই সমর্থন না করার কথা জানিয়েছেন।









