গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ২০২৮ পর্যন্ত বার্সেলোনায় হান্সি ফ্লিক

    ২০২৮ পর্যন্ত বার্সেলোনায় হান্সি ফ্লিক

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স

    হান্সি ফ্লিক আরও দীর্ঘ সময়ের জন্য বার্সেলোনার দায়িত্বে থাকছেন। নতুন চুক্তির মাধ্যমে ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জার্মান কোচ নিজেই।

    এর আগে দু’ পক্ষের মধ্যে সমঝোতার খবর প্রকাশিত হলেও সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছেন ফ্লিক।উল্লেখ্য,২০২৪ সালের মে মাসে কঠিন এক সময়ে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেন প্রাক্তন বায়ার্ন মিউনিখ কোচ। প্রথমে দু’ বছরের চুক্তিতে যোগ দিলেও খুব অল্প সময়েই দলকে সফলতার পথে ফেরান তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম সিজনেই বার্সেলোনাকে জেতান লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ। পাশাপাশি দলকে পৌঁছে দেন চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে।চলতি সিজনেও তাঁর অধীনে সাফল্য ধরে রেখেছে বার্সেলোনা। দলটি স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা ট্রফি ধরে রাখতে সক্ষম হয়েছে। যদিও কোপা দেল রের সেমি-ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে।শেষ ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় লিগ ট্রফি নিশ্চিত করে বার্সা। পরদিন ছাদখোলা বাসে শিরোপা উদযাপন করে লাখো সমর্থকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দলটি।চুক্তি রিনিউ নিয়ে ফ্লিক বলেছেন, সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে হয়েছে তাঁকে এবং নতুন চুক্তি তাঁকে ভবিষ্যতের জন্য আরও আত্মবিশ্বাস দেবে।

    তাঁর মতে, বার্সেলোনার মতো ক্লাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকলেও ধাপে ধাপে এগোনোটাই সবচেয়ে ভালো।তিনি আরও জানিয়েছেন, ২০২৮ সাল পর্যন্ত কাজ চালিয়ে যেতে চান এবং সবকিছু ঠিক থাকলে ভবিষ্যতে আরও সময় বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।