গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports গাভির সিদ্ধান্তে খুশি বার্সেলোনা কোচ

    গাভির সিদ্ধান্তে খুশি বার্সেলোনা কোচ

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স

    চোট কাটিয়ে পুরোপুরি সেরে ওঠার লক্ষ্যে গাভির অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হান্সি ফ্লিক। এজন্য খেলোয়াড় গাভিকে অনেক দিন বাইরে থাকতে হলেও, এটা তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন বার্সেলোনা কোচ।

    ডান হাঁটুর মিডিয়াল মেনিসকাসে অস্ত্রোপচার হয়েছে ২১ বছর বয়সী গাভির। লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছেন, সেরে উঠতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে স্প্যানিয়ার্ডের।এর আগে ডান হাঁটুরই এসিএল চোটে পড়েছিলেন গাভি। তখন ১১ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ফলে ২০২৩-২৪ সিজনের অনেকটা সময় এবং গত সিজনের শুরুর দিকে তাকে পায়নি বার্সেলোনা।সেই চোট কাটিয়ে বার্সেলোনার হয়ে লা লিগায় ২৬ ম্যাচ খেলে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন গাভি।চলতি সিজনে বার্সেলোনার প্রথম দুই লা লিগার ম্যাচে খেলেন গাভি।

    পরে অগাস্টে অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তিনি। যার জন্য শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হলো তাকে।লা লিগার ম্যাচে রেয়াল ওবেইদোর মাঠে খেলবে বার্সেলোনা। আগের দিন গাভির ছিটকে পড়া নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন কাতালান ক্লাবটির জার্মান কোচ ফ্লিক।