
সৌদি আরবের পর এবার ভারতে চাঁদের দেখা মিলতেই সোমবার দিল্লির জামা মসজিদ থেকে শুরু করে কলকাতার নাখোদা মসজিদে পালিত হবে খুশির ঈদ উৎসব।
একমাস কঠোর রোজা উপবাসের পর চাঁদ দেখার মধ্যে দিয়ে ইসলামী ক্যালেন্ডারের শাওয়াল মাসের শুরুর দিক নির্দেশ করে বলে মনে করা। এটি রমজানের রোজা মাসের সমাপ্তি চিহ্নিত করে। সোমবার কলকাতার রেড রোডে ইদের নমাজে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের এক্স পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন,
ইদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।








