গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata মমতা জেলে গেলে খুশি: অভয়ার মা

    মমতা জেলে গেলে খুশি: অভয়ার মা

    0
    40
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন জেলে যাবেন সেদিনই স্বস্তি মিলবে। আর জি করকাণ্ডে তিন আইপিএস বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তা সাসপেন্ড হতেই মুখ খুলেছেন রত্না দেবনাথ।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপ নিয়ে অভয়ার মা জানিয়েছেন এই আইপিএস অফিসাররা সেমিনার রুমে ছিলেন। এবং ইন্দিরা মুখোপাধ্যায় সেমিনার রুমে কারা কারা ছিল সাংবাদিক বৈঠক করে মিথ্যে বলেছিলেন। আর অভিষেক গুপ্তা তিনি তাঁর মেয়ের মৃত দেহের সামনেই তার বারা হাতে টাকা ধরাতে এসেছিলেন এবং সেটা যাতে আমরা না বালি তার জন্য ধমকও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন।

    তিনি আরও অভিযোগ করেছেন তাঁদের ৪ দিন সব সময় বলা হত কিছু না বলতে। বললে মেয়ের বিচার হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। অভয়ার মা বলেছেন দিন ভয়ে কিছু বলতে পারেন নি।