
বলিউডের এক সময়ের অন্যতম সফল অভিনেত্রী আমিশা প্যাটেল। কহো না প্যায়ার হে-র মাধ্যমে অভিনয়ে অভিষেক। এরপর বেশ কয়েকটি হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন।
আমিশাকে শেষ দেখা গিয়েছে গদর ২-এ। ৪০ পেরিয়ে ৫০ এর কোঠায় পৌঁছেও-ও অবিবাহিত অভিনেত্রী আমিশা। এদিকে ফ্যানরা বহুবার তাঁর বিয়ের বিষয়ে জানতে চেয়েছেন।মনের মানুষ আছে কিনা তা নিয়েও উৎসাহ প্রকাশ করেন ফ্যানরা। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে একাধিক সাক্ষাৎকারে আমিশার অকপট স্বীকারোক্তি, সঠিক মানুষ পেলে, বিয়ে করবেন। অন্যদিকে অভিনেত্রী তব্বু ৫০ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম।পর্দায় তব্বু মানেই সংযমী অথচ তীব্র ঠিক যেমন,চিনি কম, ঝাঁঝ বেশি। বলিউডের তাবড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা অভিনেত্রী তব্বু কেন আজও অবিবাহিত? ফ্যান ফলোয়ারদের এই কৌতুহলের মাঝে সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তব্বুর একটি মন্তব্য। যেখানে অভিনেত্রী বলেছিলেন, তাঁর জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়, একা থাকতেই ভালোবাসেন । ওদিকে,রকস্টার-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি তৈরি করেছিলেন নার্গিস ফাকরি। এরপর,ম্যাড্রাস ক্যাফে, ম্যায় তেরা হিরো -এর মতো ছবিতে নার্গিসের অভিনয় প্রশংসিত হয়েছিল। বর্তমানে ৪৫ বছর বয়সী অভিনেত্রী নার্গিস ফাকরি জেন জি-র তরুণীদের মতোই প্রাণবন্ত।অবিবাহিত থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বলি ডিভা।পাশাপাশি,তানিশার মতো ৪৭-এ অবিবাহিত দিব্যা দত্ত-ও। একজন সফল নারী হিসেবে আনন্দের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্ত একেবারে চেটেপুটে উপভোগদ করছেন,ভীর-জারা খ্যাত এই অভিনেত্রী। ৫০ ছুঁইছুঁই দিব্যার বহুমুখী প্রতিভা বারবার মুগ্ধ করে দর্শককে।আবার গ্ল্যামারাস দুনিয়ার অন্যতম সফল ব্যক্তিত্ব একতা কাপুর। বিয়ে এবং সন্তান প্রসঙ্গে কথা বলতে গিয়ে একতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর যে সকল বন্ধুরা আগে বিবাহিত ছিল তাঁরা এখন অবিবাহিত।সাম্প্রতিক সময়ে যত বিচ্ছেদ দেখেছি তাতে মনে হয় তিনিই বেশি ধৈর্যশীল। একটা বিষয় নিশ্চিত যে তিনি সন্তান চান কিন্তু বিয়ের ব্যাপারে একেবারেই নন। নিজের জন্যই একতা কাপুর-র সময় প্রায় থাকেই না। যদি দু-এক ঘণ্টা সময় পান স্পা-তে চান একতা। ওপাশে বাঙালি কন্যা তানিশা মুখোপাধ্যায়ের বয়স বর্তমানে ৪৭। সরকার, সরকার রাজ-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন। পরে বিগ বস-এর হাত ধরে ফের লাইমলাইটে আসেন।তাঁর মতো একজন গ্ল্যামারাস বাঙালি কন্যাও ব্যক্তিগতজীবনের সাফল্যকে সঙ্গী করে স্বাধীন জীবনযাপনে খুশি। অন্যদিকে,সুস্মিতা সেন ৪৯ বছর বয়সেও আত্মবিশ্বাস ও সৌন্দর্যের প্রতীক বঙ্গললনা সুস্মিতা সেন।আর্য সিরিজের মাধ্যমে দুর্দান্ত কামব্যাক দর্শকের মনে দাগ কেটেছে।একইসঙ্গে তাঁর স্বাধীনচেতা মনোভাব জেন জি-র অনুপ্রেরণা। দত্তক নেওয়া দুই কন্যা সন্তানকেও বড় করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
শমিতা শেট্টি, উদয় চোপরার বিপরীতে মহাব্বতে ছবিতে অভিনয় জগৎ-এ হাতেখড়ি। জেহর, ক্যাশ-এর মতো দু-একটি ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন।তবে এই মুহূর্তে বড় পর্দা থেকে নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছেন।অভিনয়ের সুবাদে চর্চায় না থাকলেও ৫০ ছুঁইছুঁই অভিনেত্রী শমিতা শেট্টি আজও কেন অবিবাহিত তা নিয়ে ফ্যানমহলে ব্যাপক কৌতুহল।রাকেশ বাপটের সঙ্গে প্রেমে ইতি টানতেই তা হয়ে উঠেছিল বিনোদনের চর্চিত টপিক।
