জম্মু-কাশ্মীরে হড়পা বান, মৃত কমপক্ষে ৩৮   

0
132
ছবি সৌজন্যে : এক্স
জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৮ জন।
জম্মু-কাশ্মীরের কিস্তেওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৩ জন। আহতের সংখ্যা অন্তত ৫০ জন। হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে। এর ফলে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রার জন্য ডিউটিতে থাকা সিআইএসএফের এক জওয়ানের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আরও ৩ জওয়ান।কিস্তওয়ার থেকে ৯০ কিমি দূরে ৯ হাজার ৫০০ ফুট উঁচুতে অবস্থিত চাসোটি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেখান থেকেই সাড়ে ৯ কিমি হেঁটে যেতে হয় মন্দিরে। পুণ্যার্থীদের ওই স্থানে একটি অস্থায়ী লঙ্গরখানা খোলা হয়েছিল, সেটি একেবারে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। উধমপুর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি টিম কিস্তেওয়ারে পৌঁছেছে। হড়পা বানে বহু ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিপর্যয়ের ভয়াবহতা এতটাই যে, ত্রাণ, উদ্ধারকাজ শেষ করতে অন্তত দিন ২০ সময় লাগবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনার উপর নজর রাখছেন এবং কিস্তওয়ার প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন। কেন্দ্রকে প্রথম বিষয়টি জানান স্থানীয় বিধায়ক সুনীলকুমার শর্মা।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খবর মেলা মাত্রই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।
একটি দল ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে এলাকার দিকে রওনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাবের বাইরে।