রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অসম্মানজনক : তৃণমূল 

0
298
The molestation allegations against the governor are dishonorable Trinamool
The molestation allegations against the governor are dishonorable Trinamool

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অসম্মানজনক। এমনই প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা। নিজেকে রাজভবনের অস্থায়ী কর্মচারী বলে দাবি করে ওই মহিলা হেয়ার স্ট্রিট থানায় যান। ঘটনাচক্রে, এদিন রাতেই কলকাতায় আসছেন/এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। আর এই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, বাংলার রাজ্য সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি ভয়াবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন। তারমধ্যেই এক মহিলা অভিযোগ করেছেন যে, তিনি এদিন যখন রাজভবনে যান রাজ্যপালের সঙ্গে দেখা করতে, তখনই তাঁর শ্লীলতাহানি করা হয়েছে।প্রধানমন্ত্রী কি রাজ্যপালের কাছে এই ঘটনার জন্য কৈফিয়ত চাইবেন। অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, রাজ্যপালের পিস রুম কি নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গিয়েছে।যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির কথা বলছেন, যেখানে রাজ্যপাল নারীদের অপমান করছেন।এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে। এদিকে সাংবাদিক বৈঠকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেছেন, একটি মেয়ের শ্লীহতাহানি হয়েছে। এটা ক্ষমাযোগ্য নয়। কোনও চেয়ার অভিযুক্তকে রক্ষাকবচ দিতে পারে না।