ভিনরাজ্যে পরিযায়ী হেনস্থা, বুধবার রাষ্ট্রপতির কাছে অধীর

0
97
ছবি সৌজন্যে : নিজস্ব

ভিনরাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগে এবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন অধীর চৌধুরি। বুধবার রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন তিনি। বহরমপুরের প্রাক্তন সাংসদ ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরি রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে আবেদন করেছিলেন।

সেই আবেদন গ্রহণ করে রাষ্ট্রপতির দফতর সাক্ষাতের অনুমতি দিয়েছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন ভিনরাজ্যে কর্মরত বাংলার শ্রমিক ভাই-বোনেরা নানারকম সমস্যার মুখোমুখি হচ্ছেন। শুধু ভাষা নয়, পরিচয় নিয়েও তাঁদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে অধীর চৌধুরি বলেছেন তাঁদের সমস্যাগুলো, অসুবিধার তথ্য যেন মেসেজের মাধ্যমে তাঁকে সরাসরি জানায়। তিনি আশ্বাস দিয়েছেন এই তথ্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা করবেন।