গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Malda দিদি-র আত্মহত্যার খবরে আত্মহত্যা করল বোন

    দিদি-র আত্মহত্যার খবরে আত্মহত্যা করল বোন

    0
    1136
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পিসতুতো দিদি আত্মহত্যা করেছে। সেই খবর জানতে পেরে আত্মহত্যা করছে মামতো বোন। এভাবে দুই বোনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের পুকরিয়া থানার কৈরীটোলা এলাকায়।
    স্থানীয়দের দাবি, সম্প্রতি নিজের বাড়িতে আত্মহত্যা করেন পিসতুতো দিদি। এই খবর জানতে পেরে তাঁর মামাতো বোন নাবালিকা কিশোরীও নিজের বাড়িতে গলায় দড়ি দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুকুরিয়া থানার পুলিশ। মৃতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
    প্রণয়ঘটিত ব্যাপার না কি অন্য কোনও ব্যাপার ঠিক কী কারণে দুই বোনের এরকম আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারেননি দুই কিশোরীর পরিবার।