সূর্যকুমার ও রউফকে আইসিসির শাস্তি

0
146
ছবি সৌজন্যে : এক্স

এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার মহারণের আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে দু’ দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি।

রাজনৈতিক মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, অন্যদিকে আগ্রাসী আচরণের জন্য দণ্ডিত হয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তবে আরেক অভিযুক্ত ক্রিকেটার সাহিবজাদা ফারহানকে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ও রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন।দুই ক্রিকেটারের জরিমানা হয়েছে ভিন্ন দুটি ম্যাচের ঘটনায়।

১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার সংবাদ সম্মেলনে দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে চলা ৪ দিনের সামরিক সংঘাত টেনে মন্তব্য করায় সূর্যকুমারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড ,পিসিবি অভিযোগ দায়ের করে।