তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর 

0
465
ছবি সৌজন্যে : নিজস্ব
মালদহের হরিশ্চন্দ্রপুরে ফের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীদের মধ্যে বিবাদ প্রকাশ্যে এসেছে। বুলবুল অনুগামীদের অভিযোগ তাদের তিনজন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাতে পান খেতে গিয়েছিলেন।
সেই সময় ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাসের ভাই দুর্জয় দাস, সাইরাজ সহ তাজমুল ঘনিষ্ঠ বেশ কয়েকজন তৃণমূল কর্মী তাদের আক্রমণ করেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের অনুগামীরা হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা থেকে সদরে ভিড় জমাতে শুরু করেন। খোদ বুলবুল খান এলাকায় আসেন। ঘেরাও করে রাখা হয় হরিশ্চন্দ্রপুর থানা। দোষীদের গ্রেফতারির দাবি উঠে। পরবর্তীতে পুলিশের আশ্বাসে ঘেরাও উঠে গেলেও তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল যে চরমে তা কাষত দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছে। জেলা পরিষদ সদস্য বুলবল খানের অভিযোগ, যে ঘটনা ঘটছে সেটা অন্যায় হচ্ছে। এলাকায় সন্ত্রাস চলছে। অন্যদিকে মন্ত্রী তাজমুল হোসেনের দাবি, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে দূরে।
তিনি রাত দশটার মধ্যে বাড়ি চলে আসেন। তাই কিছুই নাকি জানেন না।